লাভ
ক্যালকুলেটর

একটি ট্রেড স্থাপন করার আগে আপনার সম্ভাব্য লাভ বা ক্ষতি পরীক্ষা করুন। এই সহজ কিন্তু বহুমুখী টুলটি আপনাকে আরও স্মার্টভাবে পরিকল্পনা করতে এবং ঝুঁকি আরও ভালভাবে পরিচালনা করতে সহায়তা করবে।

প্রতীক
ওপেন প্রাইস
ক্লোজ দাম

গণনার ফলাফল

লাভ

মোট লাভ

গণনা ব্যর্থ হয়েছেআবার চেষ্টা করতে গণনা করুন চাপুন।

লাভ ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করবেন

ক্যালকুলেটর দিয়ে কীভাবে স্টপ লস এবং টেক প্রফিট স্তর নির্ধারণ করবেন

আপনি ক্যালকুলেটরটি ব্যবহার ক'রে আপনার অর্ডারের জন্য স্টপ লস এবং টেক প্রফিট স্তর বেছে নিতে পারেন। আপনার অর্ডারের বিবরণ লিখুন, ওপেন প্রাইস নির্ধারণ করুন এবং ক্লোজ প্রাইস লেভেল পরিবর্তন ক'রে বিভিন্ন ফলাফল গণনা শুরু করুন। আপনার পছন্দ অনুযায়ী লাভ এবং ক্ষতি প্রদানকারী স্তরগুলি নির্ধারণ করুন।

উদাহরণ: টেক প্রফিট লেভেল কীভাবে নির্বাচন করবেন

উদাহরণস্বরূপ, আপনি 8 লট GBPUSD কিনতে চান। বর্তমানে এই পেয়ারের মূল্য 1,27140, এবং আপনার প্রত্যাশা হচ্ছে এর দর বৃদ্ধি পাবে। আপনি ট্রেডিং ভলিউম এবং ওপেন প্রাইস সেট করলেন, এবং বিভিন্ন ক্লোজ প্রাইসের জন্য সম্ভাব্য লাভ গণনা করতে শুরু করলেন। 1,27165-এর ক্লোজ প্রাইসে, প্রত্যাশিত লাভ হ'ল 200 USD, যেখানে 1,27180 এর ক্লোজ প্রাইসে লাভ হয় 320 USD। অতিরিক্ত 120 USD উল্লেখযোগ্য মনে হলেও, যেহেতু আপনি নিশ্চিত নন যে মূল্য 1,27180 তে পৌঁছাবে, তাই লাভজনক অর্ডারের সম্ভাবনা বাড়াতে আপনি আপনার টেক প্রফিট লেভেল হিসেবে 1,27165 বেছে নিলেন। একইভাবে, স্টপ-লস লেভেল নির্ধারণের জন্যও আপনি এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

স্টপ লস কী?

স্টপ-লস অর্ডার ট্রেডারদের একটি পজিশনের ক্ষতি সীমিত করতে সাহায্য করে। মূল্য যখন আপনার আগে থেকে সেট করা একটি নির্দিষ্ট প্রতিকূল স্তরে পৌঁছায়, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। একটি স্টপ-লস অর্ডার ব্যবহার ক'রে আপনার ফান্ড সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে সুরক্ষিত থাকে। আপনি আপনার অর্ডারের জন্য স্টপ-লস স্তরটি ম্যানুয়ালি বেছে নিতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

টেক প্রফিট কী?

একটি টেক প্রফিট অর্ডার ট্রেডারদের একটি পজিশনে লাভ নিশ্চিত করতে দেয়। এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় যখন মূল্য একটি নির্দিষ্ট অনুকূল স্তরে পৌঁছে যা আপনি আগে থেকে সেট করতে পারেন। একটি টেক প্রফিট অর্ডার ব্যবহার করে মূল্য বিপরীত দিকে যাওয়ার আগে আপনি প্রত্যাশিত লাভ নিতে পারবেন। আপনি ম্যানুয়ালি আপনার অর্ডারের জন্য টেক প্রফিট লেভেল বেছে নিতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।.